বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ড. কামাল অসুস্থ, হচ্ছে না সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যফ্রন্টের ডাকা আজকের জরুরি সংবাদ সম্মেলনটি আজ আর হচ্ছে না। ফ্রন্টের শীর্ষ নেতা ড, কামাল হোসেন অসুস্থ হয়ে পড়ায় সংবাদ সম্মেলন স্থগিত করে আগামীকাল দিন ধার্য করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর পুরনো পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। আজ দুপুরে সেটি ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তিনি বলেছেন-ড. কামাল অসুস্থবোধ করায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারে বাধা, ইসির ভূমিকাসহ নানা ইস্যুতে কথা বলবেন ড. কামাল।

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় একাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ