বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিএনপি প্রার্থীসহ ৩৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরবসহ দলের ৩৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গত বছরের ডিসেম্বর মাসে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলায় বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ শরফুজ্জামান আনসারীর আদালত।

মোট ৭১ জনের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন আদালত। আদেশ প্রতিপালনের ব্যাপারে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে শাহবাগ থানার ওসিকে আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক রমজান আলী গত ১৫ ডিসেম্বর সুলতান সালাউদ্দিন টুকুসহ ৭১ জন বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে আদালতে এই মামলার অভিযোগপত্র দিয়েছিলেন। সেসময় নীরবসহ ৩৭ জনকে পলাতক হিসেবে দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ