বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সোমালিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে আত্মঘাতী দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। যাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (২২ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্সিয়াল ভবনের ৪০০ মিটার দূরে এ দুই বিস্ফোরণ ঘটে।

পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া প্রথম বিস্ফোরণটি একটি আত্মঘাতী গাড়ি থেকে হয়েছে। যার অবস্থান ছিল প্রেসিডেন্সিয়াল ভবন থেকে ৪০০ মিটার দূরে একটি চেকপোস্টের মধ্যে।

বিস্ফোরণে যারা নিহত ও আহত হয়েছেন, তারা নিরাপত্তা কর্মী এবং সাধারণ নাগরিক বলে জানা গেছে।

পূর্ব আফ্রিকার এ দেশটিতে সন্ত্রাসীদের তৎপরতার কারণে প্রায়ই আত্মঘাতী বোমা বিস্ফোরণসহ বিভিন্ন ধরণের সহিংসতার সৃষ্টি হচ্ছে। আর এতে মারা যাচ্ছেন শত শত মানুষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ