রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

মাওলানা আবদুল মালেকের পিতার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রশিদ্ধ আলেম মাওলানা আবদুল মালেক ও আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহর পিতা বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক আজ বুধবার (২৬ ডিসেম্বর) রাাত ১২টার পর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজিউন।

চাঁদপুর শাহরাস্তির ঐতিহ্যবাহী খেড়িহর মাদরাসার মুহতামিম বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে কুমিল্লা শহরের খিদমাহ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালেল বেডেই তার মৃত্যু হয়। তখন তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মাওলানা শামসুল হক মারকাযুদ দাওয়া আলইসলামিয়া ঢাকার রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ও প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক-এর আব্বা।

মৃত্যুকালে মরহুম স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে  রেখে যান।

তিনি আমৃত্যু ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। দীর্ঘ দরস-তাদরিসের জীবনে তিনি সারা দেশে শত শত যোগ্য আলেম তৈরি করার মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বুধবার (২৬ ডিসেম্বর) চাঁদপুরের খেড়িহর মাদরাসার মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

-আইএ