শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

বর্ষসেরা মুসলিম পুরুষ ড. মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। বর্ষসেরা মুসলিম পুরুষ (দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন।

সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় মাহাথিরের অবস্থান ৪৪ নম্বরে। এবারই প্রথম তিনি এ প্রকাশনায় স্থান পেয়েছেন।

দ্য মুসলিম ৫০০-এর ১০ম বার্ষিক সংস্করণে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। মালয়েশিয়ার ১৪তম নির্বাচনে জয়ী হওয়ার জন্য তার প্রশংসা করা হয়েছে। তাকে বর্ণনা করা হয়েছে ‘লাখে একজন’ হিসেবে। পূর্ব-এশিয়া অঞ্চলের নেতৃত্বে মালয়েশিয়াকে নিয়ে যাওয়ার জন্য এ আখ্যা দেয়া হয় মাহাথিরকে।

তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

রয়েল অল আল-বায়েত ইন্সটিটিউট ফর ইসলামিক থট এবং দ্য রয়েল ইসলামিক স্টাডিজ সেন্টার তাদের গবেষণায় প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ