নিজস্ব প্রতিবেদক
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুফতি মিজানুর রহমান সাইদকে সভাপতি, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সিনিয়র সহসভাপতি, মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক এবং মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে নতুন কমিটি ঘোষণা করা হয়। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত এ সামিটে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি মুফতি মিজানুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার আগের কমিটিতেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
এসএইচ/