শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

অল্পের জন্য বেঁচে গেলেন রাখাইনের মুখ্যমুন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অল্পের জন্য বেঁচে গেলেন মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশের মুখ্যমন্ত্রী ইউ নি পু।

গতকাল মঙ্গলবার রাখাইনে উত্তরাঞ্চলের একটি সড়কে তার গাড়িবহরে পর পর তিনটি মাইন হামলা হয়েছে। মাইন বিস্ফোরণে মুখ্যমন্ত্রীকে বহনকারী গাড়ির গ্লাস ফেটে গেলেও শরীরিক কোনো হয়নি তার।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউ নি পুকে বহনকারী গাড়িবহর মাইন হামলার শিকার হয়। জানা যায় গাড়িবহরের মধ্যে মুখ্যমন্ত্রীকে বহনকারী গাড়িটি রাখাইনের মারাউক শহর থেকে পি পিন ইন গ্রামের কাছে আক্রান্ত হয়েছে।

কিয়াকফিয়ু থেকে অ্যান এলাকা হয়ে রাখাইনের রাজধানী সিত্তের দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়িবহরে দূর নিয়ন্ত্রিত তিনটি মাইন বিস্ফোরণ ঘটানো হয়।

মিয়ানমার গণ্যমাধ্যম জানায়, এঘটনায় কেউ আহত হয়নি। তবে একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে গত দুই বছরে রাখাইনের মুখ্যমন্ত্রী ইউ নি পুর ওপর দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে রাখাইনের অ্যান-মায়েবন মহাসড়কে মুখ্যমন্ত্রীর গাড়িবহরের কাছে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ