রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

নববর্ষ নিয়ে মাওলানা তারিক জামিলের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরবি বাংলা ও ইংরেজি বছরের প্রথম ‍দিনকে আমরা আমাদের মতো করে বরণ করি, শুদ্ধ সংস্কৃতি, অশুদ্ধ সংস্কৃতির তোয়াক্কা করি না। এ বিষয়ে বিশ্ব বরেণ্য দায়ী মাওলানা তারিক জামিলের বার্তা আওয়ার ইসলাম পাঠকদের জন্য তুলে ধরছেন রোকন হারুন

আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল। এক বছর মৃত্যুর কাছাকাছি চলে আসলাম। দুনিয়া থেকে এক বছর দূরে চলে গেলাম। আমাদের অনেক সাথী, প্রিয়জনরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা এখনও বেঁচে আছি, আল্লাহর শোকর!

সময় খুবই মূল্যবান সম্পদ, আল্লাহ তায়ালা আমাদের এ নতুন বছর দান করলেন, এর কদর আমাদের করতে হবে। নতুন বছরে আমরা সাধ্যনুযায়ী নেক কাজ করব।

আল্লাহ তায়ালা কুরআনের মধ্যে ‘সময়কে’ মূল্যবান বলে ঘোষণা করেছেন এবং সময়ের কসম খেয়েছেন; ‘ওয়াল আ’ছর’ বিশেষ করে আসরের সময়ের কসম! এটি কুরআনের শেষ দিকের সুরা, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খেয়েছেন।

কুরআনে কারীম খতম করার মুহূর্তে কসম খাওয়ার কারণটা এমন মনে হচ্ছে: দিনের শেষ ভাগে আসর। আসরের পর কম সময়ই বাকি থাকে সূর্য ডোবার, দিন শেষ হবার। আল্লাহ পাক বলছেন, আসরের সময়ের কসম! আসরের পর যেমন বেশি সময় বাকি থাকে না, তদ্রুপ এ দুনিয়ার জীবনও অতি সামান্য।

তোমাদের জীবনের সময়ও খুব  সামান্য পরিমাণ। তাই অতি অল্প সময়ে যা করার করে আসো। গাফলাতির চাদর থেকে বের হয়ে আসো।

আল্লাহ তায়ালা আসরের কসম খেয়ে চারটি কথা বলেছেন। এক. ঈমান গ্রহণ কর ‘ইল্লাল্লাজিনা আমানুু’ সুতরং যারা ঈমান এনেছে।

দুই. ওয়া আমিলুস সালিহাত’ নেক কাজ করো। কবিরা গুনা থেকে বেঁচে থাকো। যদি গুনাহ হয়ে যায় তাৎক্ষণিক তাওবা করে নাও। তিন. ‘ওতাওয়া ছাওবিল হাক্ক’ নিজেদের মধ্যে হক সম্পর্কে আলোচনা করা।

চার. ‘ওতাওয়া ছাওবিছ-ছবর’ পরস্পর  ছবরের দাওয়াত দাও।

আল্লাহ তায়ালা সময়কে মহামূল্যবান সম্পদ হিসেবে স্থির করেছেন, তিনি কসম খেয়েছেন আসরের, কসম খেয়েছেন চাশতের, কসম খেয়েছেন রাতের, সুবহে ছাদিকের, ফজরের।

‘ওলায়ালিন আ’শর’ তিনি কসম খেয়েছেন দশ রাতের, (হজের পূর্ব দশ রাত) ‘ওয়াশ-শাফয়ী ওয়াল ওতর’ নয় ও দশ তারিখের কসম খেয়েছেন। বারবার কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তায়ালা সময়ের উল্লেখ করে করে কসম খেয়েছেন।

চাঁদ, সূর্য ও তারকারাজি কসম খেয়েছেন। সময়ের নির্ধারণ হয় এই চাঁদ সূর্য তারকারাজির মাধ্যমে  এবং সময়ের পরিবর্তন