শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

২ দিনের সফরে তুরস্কে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুদিনের সফরে তুরস্কে গেছেন বলে খবর পাওয়া গেছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

তুরস্ক সফরের সময় ইমরান খান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এ সময় দু নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

রাজধানী আংকারায় অবস্থানকালে প্রধানমন্ত্রী ইমরান খান একটি ব্যবসায়ি ফোরামে বক্তৃতা করবেন। এর পাশাপাশি তিনি তুরস্কের ব্যবসায়ি ‌এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কয়েকটি বৈঠক করবেন।

ইমরান খানের এ সফরের মধ্যদিয়ে পাকিস্তান ও তুরস্কের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের নতুন রাস্তা খুলে যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ