বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মাঠে বসেই নড়াইল গড়ার প্রাথমিক ছক কেটেছেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা বৃহস্পতিবার শপথ নেয়ার পর নড়াইল গড়ার প্রাথমিক ছক কেটেছেন মিরপুর একাডেমি মাঠে বসেই।

বৃহস্পতিবার শপথ নেয়ার পর মিরপুর একাডেমি মাঠে ফিরে ছোট ড্রেসিংরুমে নড়াইলের এক ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মীর সঙ্গে একান্ত আলাপচারিতায় নড়াইল-২ আসনের নানা সমস্যাই উঠে আসে।

রাস্তা থেকে শুরু করে অযত্নে পড়ে থাকা নড়াইল সদর হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত বাদ যায়নি কিছুই।

সামনে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। তাই শুরুতেই কিছু কাজ এগিয়ে রাখবেন তিনি। এ জন্য বিপিএলের এক ফাঁকে নড়াইলও আসবেন মাশরাফি। যাতে নড়াইল-২ আসনে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হয়। সেভাবেই প্রাথমিক ছক কেটেছেন মাশরাফি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ