শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

পুলিশের সঙ্গে ‘বুন্দুকযুদ্ধে’ দুই ডাকাতের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি পুলিশের।

রবিবার রাত তিনটার দিকে শরীয়তপুর জেলার সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে হয়।

নিহতরা হলেন, রাসেল ও জাহাঙ্গীর । তাদের বাড়ি পাশের জেলা মাদারীপুরে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কালকিনির সূর্যমনি গ্রামের সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর ডাকাত দলের সর্দার এবং সদর উপজেলার চাপাতলীর রাসেল হাওলাদার একই চক্রের সদস্য।

জানা যায়, রবিবার রাত তিনটার দিকে সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আএই