মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী অসুস্থ; দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, নদওয়াতুল উলামা আল-আলামিয়্যার চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী দীর্ঘদিন ধরে চোখের রেটিনার সমস্যায় ভোগছেন।

বর্তমানে তিনি সৌদি আরবের মদীনায় অবস্থিত মুসতাশফা আল-আহমাদী হাসপাতালে ভর্তি আছেন।

আজ (১৯ জানুয়ারি) বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ড. জামিল-উদ-দীন মির্যা-এর তত্ত্বাবধানে (সৌদী আরব সময়) সকালে চোখের অপারেশন হবে। তিনি দেশবাসী, প্রবাসী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে দ্রুত পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মাওলানা সাইয়্যেদ রফিকুল ইসলাম মাদানী একজন আর্ন্তজাতিক ইসলামিক স্কলার, লেখক ও অনুবাদ। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত। লেখালেখি অঙ্গনে তিনি অনবরত দ্যুতি ছড়াচ্ছেন।

বিশেষ করে তার অনুদিত ‘ইসলাম আমার হৃদয় ছুয়েছে’ বই পাঠক সমাজে তাকে অনন্য উচ্চতা তুলে ধরেছে। সমাজ সেবায়ও তিনি উদার হস্ত। দীর্ঘদিন যাবৎ মদীনায় স্বপরিবারে প্রবাসী হিসেবে বসবাস করছেন।

আরআর