বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তানে বাস-তেলের ট্যাংকারের সংঘর্ষে পুড়ে মৃত্যু ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তানের হাব এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সেখানকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ওই বাসটি ৪০ জনের বেশি যাত্রী নিয়ে করাচি থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুরে যাচ্ছিল। সিনিয়র পুলিশ সুপার আগা রমজান আলি গণমাধ্যমে বলেন, হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, অতিরিক্ত গতির যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, হাব এলাকার বেলা ক্রসে এ দুর্ঘটনা ঘটেছে।

রমজান আলি আরো বলেন, ওই সংঘর্ষে বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। তাই অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পুড়ে নিহত হোন প্রায় ২৬ জন যাত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ