শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হাইস্পিড ট্রেন চলাচলের কাজ শুরু, যাবে প্রত্যেক জেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইস্পিড ট্রেন চলাচলের কাজ শুরু হয়েছে জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রত্যেক জেলার সঙ্গে রেলের সংযোগ হবে। উত্তরবঙ্গের জন্য আলাদা রেল ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা, চিলাহাটি থেকে হলদিবাড়ি হয়ে ভারতের সাথে রেল যোগাযোগের কাজ অচিরেই শুরু হবে।

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মতবিনিময়কালে তিনি বলেন, মিয়ানমার হয়ে চীনের সাথে রেল যোগাযোগের উদ্যোগ নেয়া হচ্ছে। এসব কাজ জনগণের চাওয়ার আগেই সরকার উদ্যোগী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজের জেলায় আসেন নুরুল ইসলাম। কয়েকদিন পঞ্চগড় রেলস্টেশন পরিদর্শনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ