বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

আল-আকসা মসজিদে নারী ইবাদতখানায় ইসরাইলি নাগরিক ও পুলিশের অনুপ্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-আকসা মসজিদে নারীদের জন্য নির্ধারিত ইবাদতের স্থানে ইসরাইলের বিপুল সংখ্যক বাসিন্দা ও পুলিশ অনুপ্রবেশ করেছে। বৃহস্পতিবার বিকালে জেরুজালেমের পুরাতন সিটিতে অবস্থিত ওই মসজিদে এ ঘটনা ঘটে।

ইসলামিক ইন্ডউইমেনেন্ট বিভাগের প্রধান জনসংযোগ কর্মকর্তা ফিরাজ আল দিবস জানান, মরোক্কান গেট দিয়ে ইসরাইলের ৪১ বাসিন্দা ও পুলিশের ৮৫ জন সদস্য আল আকসা মসজিদের আঙিনায় জোর করে ঢুকে।

তিনি আরও জানান, মসজিদ ও এর আশেপাশের এলাকায় বর্তমানে অনেক পুলিশ মোতায়েন রয়েছে। কিছু পুলিশ গম্বুজের মসজিদের ভেতরে প্রবেশ করে, কিছু প্রবেশ করে পাথরে তৈরি মসজিদে। একই সময়ে কিছু ইসরাইলি আল-আকসা মসজিদের নারীদের প্রার্থনার জায়গায় প্রবেশ করলে ইবাদতরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর জর্ডানের সঙ্গে ইসরাইল সরকারের একটি চুক্তি হয়, যাতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ