রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

নেককার নারী শ্রেষ্ঠ, না জান্নাতি হুর: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: হাদীসে বর্ণিত আছে,হযরত উম্মে সালমা রা. জিজ্ঞেস করেন; দুনিয়ার নেককার মহিলাগণ উত্তম না জান্নাতের হুরগণ উত্তম, এ প্রশ্ন সৃষ্টি হল কেন?  দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে পচা মাটি দিয়ে, যাদের মলমূত্র বাহির হয়। পক্ষান্তরে জান্নাতের হুরদেরকে মেশকে আম্বর, জাফরান, কাপুর দ্বারা তৈরী করা হয়েছে।

যারা দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বাহির করলে পুরো পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে।পৃথিবীকে মহিত করে তুলবে তার সুবাস! কিসের সঙ্গে কিসের তুলনা? তবুও রাসুল সা. কে যখন জিজ্ঞাসা করা হল উভয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? রাসুল সাঃ উত্তরে বলেন, হে উম্মে সালমা! দুনিয়ার নারীরাই উত্তম।

তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সা. কেন? মহানবী সা. বলেন, তাদের নামাযের কারণে, রােযার কারণে। তারা আল্লাহ তা'য়ালার ইবাদত করার কারণে।

এখানে একটি বিষয় উল্লেখযােগ্য যে, উপরােক্ত হাদীসে নামায, রােযা ইত্যাদি উল্লেখ করার পর , তাদের ইবাদতের কথা বলার প্রয়ােজন হল কিসের? আমরা কেবল নামাজ, রােজা, হজ্ব, যাকাত ইত্যাদিকে ইবাদত মনে করি অন্য কাজগুলােকে ইবাদত মনে করি না।

হাদীসের যেখানেই (১) ইবাদত শব্দটি উল্লেখ আছে সবক'টি জায়গায় অর্থ হবে যে, পুরা জিন্দেগী বন্দেগীতে পরিণত করা। আর তা হবে আল্লাহর আনুগত্য ও আল্লাহর রাসুলের আনুগত্যের মাধ্যমে।

সর্বোপরি তাদের নামায, রােযা, ইবাদত সবই হবে আল্লাহর জন্য । বিনিময়ে আল্লাহ আল্লাহ পাক তাদের চেহারায় নূর দিবেন। তাদের অপরূপ শরীরে রেশম জুড়ে দিবেন। নিখাদ স্বর্ণের অলংকার সজ্জিত করবেন।সুঘ্রাণ বিস্তারকারী আংটি পরাবেন।

একবার বাইতুল্লাহ শরীফে দেখেছি উদ গাছ পুড়ে তার সুঘ্রাণ দেয়া হচ্ছে। আরবে এর খুব প্রচলন আছে, রাজা-বাদশাদের মহলে আম্বর, উদ ও মিশক পুড়ে তার সুগন্ধি ধােয়া দেয়া হয়। এতে পুরা মহল সুবাসে মােহিত হয়ে যায়।

এমনিভাবে তাদের আংটি থেকে ছড়ানাে স্নিগ্ধতায় পরিবেশ সৌরভিত হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহর প্রিয় বন্ধু মানবকুলের সর্দার মুহাম্মদ সা. বলেন, তাদেরকে এমন আংটি দেয়া হবে যা থেকে খুশবু ছড়াবে। সে আংটিগুলাে হবে মতির।

জান্নাতের হুর ও দুনিয়ার নেককার, পরহেজগার ঈমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে: হুরেরা বলবে,