বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

মাঝ আকাশ থেকে ভেঙ্গে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাঝ আকাশ থেকে ভেঙ্গে পড়ল ভারতের বিমান বাহিনীর যুদ্ধবিমান।

আজ সোমবার উত্তরপ্রদেশের কুশিনগরে হঠাৎই ভেঙে পড়ে একটি জাগুয়ার যুদ্ধবিমান। তবে বিমানটি ভেঙ্গে পড়ার আগে পাইলট বেরিয়ে যেতে সক্ষম হন।

চার মাসের মাথায় ভারতে এটি দ্বিতীয় বিমান ভেঙ্গে পড়ার ঘটনা। গোরক্ষপুর থেকে উড়ে ছিল বিমানটি। লখনউ থেকে ৩২২ কিমি দূরে কুশিনগর একটি অল্প বসতি পূর্ণ এলাকার খালি স্থানে গিয়ে বিমানটি ভেঙ্গে পড়ে। এতে বড় ক্ষতি না হলেও, ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত চালকদের নিরাপত্তার বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়ল বলে ধারণা করা হচ্ছে।

গত বছর জুন মাসে পরপর দুটি জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়ে। প্রথমটি ৫ জুন ২০১৮ সালে উত্তর-পশ্চিম গুজরাটের কচ্ছ এলাকায়।

এতে নিহত হন এয়ার কমান্ডর সঞ্জয় চৌহ্বান। তার ঠিক দুদিন পর ৮ জুন ফের জম্মুতে প্রশিক্ষণ চলাকালে একটি জাগুয়ার বিমান অবতরণের সময়ে দুর্ঘটনার মুখে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ