বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প

ইরাকে আইএসের হাতে একই পরিবারের নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তাকফিরি গোষ্ঠী আইএস ইরাকের আল-আনবার প্রদেশের একই পরিবারের তিন জন সদস্যকে গুলি করে হত্যা করেছে।

আল-আনবার প্রদেশের হাদিসা শহরের কাউন্টি কাউন্সিলের প্রধান খালেদ সালমান জানান, আইএসের সদস্যরা এ শহরের পশ্চিমাঞ্চলের এক পরিবারের তিন জন সদস্যকে গুলি করে হত্যা করেছে।

তিনি আরো জানন, নিহতরা মাশরুম সংগ্রহ করায় ব্যস্ত ছিল। এসময় আইএস তাদেরকে গুলি করে হত্যা করে।

২০১৪ সালে তাকফিরি আইএস ইরাকের এক-তৃতীয়াংশ জমি দখল করে। তবে বিগত তিন বছরে তাদের হাত থেকে দখলকৃত জমি মুক্ত করা হয়। তবে দায়েশের সদস্যরা এখনও বিভিন্ন অঞ্চলে তাদের সন্ত্রাসীমুলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, ইরাকের একটি প্রদেশ আল আনবনার। আয়তনের দিক থেকে এটি ইরাকের বৃহত্তম প্রদেশ, কিন্তু এটি ইরাকের সবচেয়ে জনবিরল প্রদেশগুলির একটি।

সৌদী আরব, সিরিয়া ও জর্দানের সাথে প্রদেশটির সীমান্ত আছে। আল আনবারের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সুন্নি আরব। আর রামাদি শহর প্রদেশটির রাজধানী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ