রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

পাসপোর্ট দিতে এসে যা বললেন সামরিকসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপনি একজন আলেমে দীন, আপনার সম্মান সবার উপরে। আপনার সম্মানে আমরা আপনার পাসপোর্ট ফিরিয়ে দিতে এসেছি। পাসপোর্ট দিতেে এসে মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন, বিবি, পিএসসি, প্রধানমন্ত্রীর সামরিক সচিব এ কথাগুলো বলেন।

হেফাজত ইসলামের মহাসচিব ও হাটজারী দরুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে পাসপোর্ট দিতে এসে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বারডেম হাসপাতালে উপস্থিত হয়েছেন।

নিজের হাতে পাসপোর্ট দিয়ে আল্লামা বাবুনগরীর শরীরের খোঁজখবর নিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায় আল্লামা বাবুনগরী পাসপোর্ট সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী কিছুদিন যাবত একাধিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জানা যায়, তার পাসপোর্ট জনিত সমস্যার কারণে দেশের বাহিরে চিকিৎসা নিতে পারছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসপোর্ট ফিরিয়ে দিতে তীব্র দাবি ওঠে। হাটহাজরী মাদরাসার সামনে পাসপোর্ট ফিরে পেতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজ দুপর ১২টা ৩০ মিনিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে ঢাকার খিদমা হাসপাতাল থেকে বারডেম হাসপাতালে আনা হয়। আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ তথ্য জানিয়েছেন।

এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলে পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সামরিক সচিব আশ্বাস দেন, আলোচনা করে আজকের মধ্যেই পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে।

হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতী সরওয়ার কামালও এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুফতী সরওয়ার কামাল আরো বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের কাছেই তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরী একজন খ্যাতিমান আলেমে দ্বিন, কোরআন-হাদিস-ফিকাহসহ বিভিন্ন শাস্ত্রে রয়েছে তার গভীর পাণ্ডিত্য। তিনি দীর্ঘদিন ধরে দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস হিসেবে নিয়োজিত আছেন। একইসঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব পদেও বহাল আছেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিগগিরই বিদেশ নেওয়া প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য চেষ্টা করায় পাসপোর্ট ফেরত পেয়েছেন।

https://www.facebook.com/mdshahadat5577/videos/974750992912498/?t=1

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ