রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে লড়বে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে পূর্ণ প্যানেলে নির্বাচন করতে প্রস্তুতি নিয়েছে দেশের অন্যতম ইসলামী ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা ছাত্র আন্দোলন)।

ছাত্র সংগঠনটির নেতাদের দাবি, নির্বাচনে অংশগ্রহণে তাদের কোনো বাধা নেই এবং নির্বাচন সুষ্ঠু হলে তারা জয় পাবে বলেই আশাবাদী।

তারা আরও জানান, সব ছাত্র সংগঠনের অংশগ্রহণেই নির্বাচন হবে। তবে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে ঢাবি কর্তৃপক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে সাধারণ শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের মুখোমুখি হলে ‍তিনি আওয়ার ইসলামকে বলেন, ‘ইশা ছাত্র আন্দোলন ইসলামের মূলনীতিগুলোকে ধারণ করে। একইসঙ্গে স্বাধীনতার মূল চেতনা– সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিয়মতান্ত্রিক, গঠনমূলক, ছাত্রবান্ধব রাজনীতি করছে।’

ডাকসু নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘এবারের ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে নির্বাচন লড়ার প্রস্তুতি নিয়েছি আমরা। কোনো প্রতিবন্ধকতা না থাকলে আশা করি ডাকসু নির্বাচনে আশানুরূপ ফলাফল আমরা পাবো। তবে আমাদের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো জটিলতা নেই, প্রতিবন্ধকতা নেই।’

ধর্মভিত্তিক দলগুলোর ছাত্র সংগঠনের ডাকসু নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ. কে. এম. গোলাম রব্বানি এ বিষয়ে স্পষ্ট করে বলেছেন– ডাকসুর নির্বাচন দলভিত্তিক নয়, ছাত্র সংগঠনভিত্তিক। সব ছাত্র সংগঠনই ডাকসু নির্বাচন করতে পারবে।’

তিনি বলেন, ‘গত মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় গঠনতন্ত্রে এসব সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়।’

প্রার্থী হিসেবে কাকে নির্বাচন করছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল পরিবর্তন হতে পারে, তাই এখনো সেটি নির্ধারণ করা হয়নি।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনà§