রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মাওলানা ইসমাঈল নূরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরার সমাপনী অধিবেশনে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০১৯-২০ সেশনের জন্য মাওলানা ইসমাঈল নূরপুরী আমীর ও মাওলানা মাহফুজুল হককে মহাসচিব নির্বাচিত করা হয়।

দিনব্যাপী এ শূরায় অন্যান্য এজেন্ডার মধ্যে ছিল-শাখা রিপোর্ট পেশ ও পর্যালোচনা, কেন্দ্রীয় রিপোর্ট পেশ ও পর্যালোচনা, আমীর নির্বাচন, কেন্দ্রীয় নির্বাহী পুনঃগঠন, অভিভাবক পরিষদ পুনঃগঠন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও কর্মপন্থা নির্ধারন এবং প্রস্তাব পেশ।

শূরায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পুনঃগঠন করা হয়।নির্বাহী পরিষদের দায়িত্বশীলরা হলেন, আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতী সাঈদ নূর।

মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতী হাবীবুর রহমান, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা জিএম মেহেরুল্লাহ, মাওলানা এনামুল হক মূসা।

বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, মাওলানা মুহসিনুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রেজাউল হক, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতী হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আব্দুল  জাব্বার, মাওলানা আনোয়ার আলী।

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল হাবিবুর রহমান ইন্তেকাল করলে আমিরের পদটি শূন্য হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পর প্রিন্সিপাল হাবিবুর রহমান ছিলেন মজলিসের আমির। দীর্ঘ ৮ বছর তিনি মজলিসের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ