রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ঢাকার মান্ডায় ৬ দিন ব্যাপী দীনিয়াতের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকার মান্ডার শেষ মাথা, মুগদা ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী দীনিয়াতের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহির শিক্ষা থেকে বঞ্চিত শতকরা ৯৮% জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ঈমান আকিদা ও দ্বীনের মৌলিক বিষয়গুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ কোর্স।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪  ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কোর্স। এতে ধর্মপ্রাণ যে কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

মোট ৭টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বিষয় সমুহ- ১.দীনিয়াত মাস্তবের নেযাম ২. দীনিয়াত মাকতাবের নেসাব ৩. দীনিয়াত মাতাবের পাঠদান পদ্ধতি ৪. দীনিয়াত মাতাবের নেগরানী ৫. শিশু মনােবিজ্ঞান সম্পর্কে ধারণা ৬. একজন আদর্শ শিক্ষকের গুণাবলি ৭. ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

বাংলাদেশ দ্বীনিয়াত মকতবের প্রধান মুফতি সালমান আহমদ বলেছেন, বিজ্ঞ উলামায়ে কেরামের দীর্ঘ গবেষণায় রচিত বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা থেকে বাঁচাতে এ দীনিয়াতের আবিস্কার।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহীর শিক্ষা থেকে বঞ্চিত শতকরা ৯৮% জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ইমান-আকীদা ও দীনের মৌলিক শিক্ষা পেীছে দেওয়া এবং স্কুল কলেজ পড়ুয়া।

বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা ও ধর্মদ্রোহিতার হাত থেকে রক্ষা করে তাদের মধ্যে ঈমানী চেতনা ও ইসলামী মূল্যবােদের বীজ বপন করা দীনি ও জাতীয় স্বার্থে আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।

আমাদের আকাবিরদের দৃষ্টিতে এ গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি হলাে
প্রতিটি এলাকায় মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠা করা।

এ দীনিয়াতের গুরুত্ব সম্পর্কে তিনি আরো বলেন, বর্তমান বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, মাতব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনà