আলী আবদুল মুনতাকিম
প্রকৌশলী ও কুরআন গবেষক
মুশকিল হল সৌদ আরবের সাথে ইসলাম বা মুসলমান আমরা গুলিয়ে ফেলি, অবশ্য যুক্তিসংগত কারণও আছে। ইসলামের নবী, মানবতার নবী, বিশ্বনবী মুহাম্মদ সা. এর জন্মভূমি যে মক্কায়, আল্লাহর ঘরও যে মক্কায়, মানবতার গাইডবুক কোরান তথা ইসলামি শাসন বা সমাজ ও পারবারিক ব্যবস্থার জীবন্ত আদর্শ মুহাম্মদ সা. শুয়ে আছেন মদিনায়, মসজিদে নববীও মদিনায়, কোরান নাযিল হয়েছে মক্কা ও মদিনায়। দুই পবিত্র শহর মক্কা ও মদিনা তো সৌদি আরবে। ঐতিহাসিক তায়েফ, বদর, ওহুদ, খন্দক এগুলো সবই তো সৌদি আরবে।
তাই ইসলাম, মুসলমান, সৌদি আরব আলাদা করা অনেকের জন্যই কঠিন। মুহাম্মদ সা., মক্কা, মদিনা, কোরান, ইসলাম বিশ্বজনীন। কোন দেশ বা জাতির সম্পদ নয় তা আলাদা করে ভাবলে সমস্যা থাকে না, কিন্তু আলাদা ভাবাটা সহজ নয়। আলাদা ভাবতে হত না যদি সৌদি আরব কোরান সুন্নাহ এর শতভাগ ধারক বাহক হত।
আমার কাছে মনে হয় সৌদি আরব একটা বিশাল সাদা পাঞ্জাবি। একটু কালো দাগ পড়লেই বড় করে দেখা যায়। যে সমাজ কালো সেখানে কেউ কালো দাগ দেখে না। বিষয়টা কেন সৌদি আরব বুঝে না আমার জানা নেই।
তাদের দেহ তেলতেলে, তাই তেলের উপর বিপদ আপদগুলো পড়ে আর একে একে পিছলে যাচ্ছে। এভাবে তেলের প্রভাব দিয়ে কতদিন চলতে পারবেন জানা নেই। আপনাদের বড় পাওয়ার ছিল মুহাম্মদ সা. এর আদর্শ। রাসুলের পোমাক, হজের আনুষ্ঠানিকতা ছাড়া নবী সা. এর কিছু আপনারা মানেন কিনা তা প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে।
ঈসরায়েলের ইহুদিরা মারছে ফিলিস্তিনিদের, আপনারা মারছেন ইয়েমেনের নারী শিশুদের, সাধারণ মানুষদের। কাতারকে অবরুদ্ধ করে রেখেছেন, মিশরের বর্তমান স্বৈরশাসক সিসিকে অন্ধ সমর্থন আর সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের বাদশাহী শাসনের সমালোচনাকারী জামাল খাশোগজিকে কিলার পাঠিয়ে হত্যা করেছেন।
বর্তমানে বলা হয় সৌদি আরব দেশটি নাকি একটি কারাগার। শত শত আলেম কারাবন্দি।মিডিয়ায় প্রচার পাওয়া এসব খবরের জবাব দেয়ার যোগ্যতাও তাদের নাই। আল জাজিরার মত একটি চ্যানেল তারা খুলতে পারেনি। পৃথিবীর সবচেয়ে দামি বাড়িগুলো কিনতে পেরেছে। এগুলো কি মুহাম্মদ সা. এর শিক্ষা?
ইরাক, সিরিয়া, আফগান, মায়ানমারের মুসলিম হত্যায় কোথায় আপনাদের ভূমিকা? আলজেরিয়া, লিবিয়া, সুদানে বা সোমালিয়ায় আপনাদের কি কিছুই করার নেই।
রাজপুত্রের যে বাড়ি আর বাহন দেখতে পাই ইউটিà¦