রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই নিহত হয়েছেন।

গতকাল (৬ ফেব্রুয়ারি) বুধবার রাতে উপজেলার মালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবদুল খালেকের ছেলে মু. খাইরুল ইসলাম (২৭) এবং একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মুহাম্মদ ছমিন মিয়া (৩০)।

করিমগঞ্জ থানার ওসি মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, মোটরসাইকেল দিয়ে নিজ বাড়িতে ফিরছিলো তারা। কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের মালিবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেল চাপা দেয়।

এতে খায়রুল ও ছমিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।

-এএ