বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

সাভারে রাস্তায় গাছ ফেলে গণডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়া উপজেলায় রাস্তায় গাছ ফেলে প্রাইভেটকার, ট্রাক ও কাভার্ড ভ্যানে গণডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় বাধা দেয়ায় তিনজনকে পিটিয়ে আহত করে ডাকাতরা।

আজ বৃহস্পতিবার ভোরে দেওয়ান ইদ্রিস সড়কের কুটুরিয়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, ভোর রাতে পাশের একটি বড় গাছ কেটে রাস্তায় ফেলে ১০-১২ সদস্যের ডাকাত দল প্রাইভেটকার, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকসা থামিয়ে অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে মামলা করা হবে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ