রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

বগুড়ায় ইটবোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুরে ইটবোঝাই ট্রাক উল্টে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।

আজ (৮ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বথুয়াবাড়ী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের নজীর উদ্দিনের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশন অফিসার মুহাম্মদ রতন বলেন, শেরপুর-ধুনট সড়কের বথুয়াবাড়ি গুচ্ছগ্রাম এলাকায় ইটবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে শ্রমিক আমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আরও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তারা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

-এএ