বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

এস এসসি পরীক্ষায় নকলের দায়ে বহিস্কৃত ছাত্রী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী উপজেলার হাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে তানজিনা জাহান এসেএসসি পরীক্ষায় নকলের কারণে বহিস্কার হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

আজ শনিবার দুপুরে পরীক্ষা কেন্দ্র হতে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ছাত্রীর পরিবারের অভিযোগের পর তার সন্ধানে কাজ করছে পুলিশ।

নিখোঁজ উম্মে তানজিনা জাহান উপজেলার আমিরাবাদ ইউপির আহম্মদপুর গ্রামের আমির হোসেনের মেয়ে।

নিখোঁজ ওই ছাত্রীর ভাই রাকিব হোসেন বলেন, সোনাগাজী সরকারি ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে পায়ের নিচে নকল পাওয়ার অভিযোগে তানজিনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বহিষ্কার করেন।

বহিষ্কারের পর ম্যাজিস্ট্রেট তানজিনাকে অফিস কক্ষে ডেকে নিয়ে বকাঝকা করলে রাগে-ক্ষোভে সে হল থেকে বেরিয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ