রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

সাভারে এক নেতার হাতে গুরুতর আহত কলেজ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের মজিদপুরে ক্রিকেট খেলার পিচ কাটা না কাটাকে কেন্দ্র করে মাঠের দায়িত্বে থাকা কৃষক লীগ নেতা আব্দুল হামিদ ও স্থানীয় শিক্ষার্থীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয়েছে তিনজন শিক্ষার্থী।

আজ বুধবার বিকেল চারটার দিকে এলাকার কয়েকজন শিক্ষার্থী মাঠে পিচ কাটতে গেলে বাঁধা দেন স্থানীয় ঐ কৃষক লীগ নেতা। এতে তাদের মধ্যে কতা কাটাকাটি হয়।

একপর্যায়ে ঐ কৃষক লীগ নেতা ক্ষিপ্ত হয়ে তামিরুল মিল্লাতের দ্বাদশ শ্রেণীর ছাত্র জাহিদ ইস্কান্দরের মাথায় আঘাত করে বসেন । এতে প্রচুর রক্তক্ষরণ হয় জাহিদের মাথা থেকে।

আহত জাহিদ ইস্কান্দার হাসপাতালের বেডে শুয়ে শিয়ে বলেন, আমরা এলাকার কয়েকজন মিলে প্রতি বছরের ন্যায় সেখানে পিচ কাটতে যাই। তখন তিনি আমাদেরকে বাঁধা দেন। আমরা সবিনয়ে তাকে অনুরোধও করি।

কিন্তু তিনি রীতিমতো আরো রেগে যান। একপর্যায়ে তিনি পেছন থেকে আমার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। বাবার বয়সী একজন মানুষের এ ন্যাক্কারজনক কর্ম আমাকে বিস্মিত করেছে। আমি এর বিচার চাই।

-এটি