রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

‘মানুষ ও পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি হলেই দুনিয়া শান্তিতে ভরে উঠবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল বয়ান : মাওলানা আহমদ লাট
ভাষান্তর : মাওলানা ওমর ফারুক

টঙ্গী ময়দান থেকে শ্রুতিলিখন মিযানুর রহমান জামীল

মুহতারাম দোস্ত বুযুর্গ! আল্লাহ তাআলার প্রসংশা এবং রাসূলের উপর দুরুদ পাঠের পর মেহমান বলেন যে- প্রত্যেক মাখলুক আল্লাহ তাআলার কাছে নিজের পরিবারের সদস্যের মতো। যেমনিভাবে দুনিয়ায় নিজ গোত্রের লোকদের প্রতি মানুষের টান থাকে ভালোবাসা থাকে, তেমনি আল্লাহ তাআলারও মানুষের প্রতি ঐরকম টান রয়েছে।

আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে কেবল তার অবস্থার উপর ছেড়ে দেননি; বরং তিনি তাদের জন্য বিধান আরোপ করে দিয়েছেন। এমন না যে, তিনি তাদের চোখ, মুখ, হাত-পা’কে তাদের জন্য আপন অবস্থার উপর ছেড়ে দিয়েছেন। তিনি তাদের জন্য আসমান থেকে কিতাব নাজিল করেছেন এবং আম্বিয়াদের নমুনা ও মডেল হিসেবে পাঠিয়েছেন।

আসমানী কিতাবগুলো যাতে জানতে ও বুঝতে পারে সে জন্য তিনি নবী রাসূল পাঠিয়ে সবার জন্য দীনকে বুঝানোর ব্যবস্থা করে দিয়েছেন।

মুহতারাম দোস্ত বুযুর্গ! আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ ব্যতিত এরকম হাজারো প্রাণী সৃষ্টি করেছেন। যাদের চোখ-পা সবই সুস্থ কিন্তু তাদের হৃদপিনণ্ড ঠিক নেই। এর দ্বারা মাকসাদ হলো- তিনি তাদের এটা বুঝিয়ে দিয়েছেন, যেমন কারো কান আছে; তবে শুনার মধ্যে কমতি। মুখ আছে খাবারের মধ্যে কমতি। নাক আছে ঘ্রাণের মধ্যে কমতি। চোখ আছে দেখার মধ্যে কমতি।

যেমন অঙ্গের ব্যবহার হৃদপিণ্ড। মানুষের অঙ্গের অবস্থা হৃদপিণ্ডের ওপর। যদি তাদের হৃদপিন্ড ঠিক থাকে; তবে তারা সর্বত্রই সুখে শান্তিতে বসবাস করতে সক্ষম হবে।

মুহতারাম দোস্ত বুযুর্গ! আল্লাহ এটা বুঝাতে চান যে, তুমি স্বাধীন নও, তোমাকে দেয়া হয়েছে অঙ্গ-প্রত্যঙ্গ। এগুলো কয়েক দিনের জন্য তোমার কাছে আমানত রাখা হয়েছে। আল্লাহ দেখছেন তুমি সেগুলো কীভাবে ব্যবহার করো?

মায়ের গর্ভ থেকে আসা আর মৃত্যুর মাধ্যমে কবরে চলে যাওয়া, তুমি এটাকে এমন ভেবো না যে এখানেই শেষ, অথচ এটা ভুল। আল্লাহ দেখতে চাচ্ছেন- কে কীভাবে নিজের জীবন পরিচালিত করছে? যদি তোমরা ভেবে থাকো আমার কাছে আসতে হবে না; তবে এ সিদ্ধান্ত ভুল।

মুহতারাম দোস্ত বুযুর্গ! হে আদম ও হাওয়ার সন্তানরা! যাতে মানুষ ভুলে না য