শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘চিকিৎসাধীন কেউ-ই ঝুঁকিমুক্ত নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কেউ-ই ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্তলাল সেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল বলেন, ‘বুধবার রাতের মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের হাসপাতালে মোট ১৮ জন পোড়া রোগী এসেছে। তাদের মধ্যে ৯ জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয়। বাকি ৯ জন এখনও বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের মধ্যে ৩ জন আই সি ইউতে। সবার শরীরের ৩০-৬০ শতাংশ পুড়ে গেছে, সবারই শ্বাসনালী পুড়ে গেছে, কাজেই কেউ ঝুঁকি মুক্ত নন। সবাই আশংকাজনক অবস্থায় রয়েছেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে আমাকে ফোন দিয়ে বলেছেন, রোগীদের চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করতে। আমরা সবাই মিলে যতটুকু পারি চেষ্টা করছি।’

চকবাজার এলাকার রাজ্জাক ভবনে গতকাল বুধবার রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনে দগ্ধ হয়ে অনেকে চিকিৎসাধীন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ