মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

১৬ বছর পর আল আকসায় জুম্মার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ ষোল বছর পর আল আকসার বাব আল-রহমায় শুক্রবার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ২০০৩ সালের পর ইসরাইলি নিষেধাজ্ঞা ভেঙ্গে আল আকসার এই অংশে প্রবেশ করেন তারা।

জুম্মা উপলক্ষে জেরুজালেমের ওল্ড সিটিতে আল আকসা মসজিদের বাব আল রহমাহয় আসেন কয়েকশ ফিলিস্তিনি। জেরুজালেমের প্রধান মুফতি শেখ মুহাম্মদ হুসেন নামাজের ইমামতি করেন।

পরবর্তীতে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে জায়গাটিতে ঢুকতে পারার আনন্দ প্রকাশ করেন তারা।

জেরুজালেমের সাবেক মুফতি ও নব গঠিত ইসলামিক ওয়াকফা কাউন্সিলের সদস্য শেখ একরিমা সাবরি মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত পেশ করে বলেন, আর কাউকে মসজিদ এলাকায় মুসলমানদের অধিকার হরণ করতে দেয়া হবে না।

শুক্রবার কোনো রকম সহিংসতা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

নামাজের পর খলিল আসসালি নামের এক ফিলিস্তিনি বলেন, শান্তিপূর্ণ ভাবে আমরা নামাজ পড়েছি। আমাদের ধর্মীয় স্থানের একটি অংশ ফের নিজেদের বলে দাবি করতে পারা খুব আনন্দের। বহু বছর ধরে আমরা সেখানে যেতে পারতাম না।

উল্লেখ্য, মুসলমানদের এই তৃতীয় পবিত্র স্থানের এ অংশটিতে গত ১৬টি বছর ধরে কট্টর ইহুদিরা উসকানিমূলকভাবে প্রবেশ করতেন। জায়গাটি মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ