মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

কলম্বিয়ার সঙ্গে ভেনিজুয়েলার সম্পর্ক ছিন্নের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলম্বিয়ার সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগের আল্টিমেটামও দিয়েছেন তিনি।

রাজধানী কারাকাসে শনিবার মাদুরো তার সরকারের সমর্থনে আয়োজিত বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।

তিনি বলেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে কলম্বিয়ার সীমান্তে আটকে আছে যুক্তরাস্ট্রের পাঠানো ত্রাণ।মাদুরোর অভিযোগ,  এসব লোক দেখানো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটাবে যুক্তরাষ্ট্র।

মাদুরো এসব ত্রাণ কোন ভাবেই ভেনিজুয়েলাতে প্রবেশ করতে পারবে না বলে প্রতিজ্ঞা করেছে।

তবে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো জানিয়েছে যেকোন প্রকারে কলম্বিয়া সীমান্ত দিয়ে ত্রাণ ঢোকাবে। এনিয়ে গতকাল কলম্বিয়া সিমান্তে ভয়াবহ সংঘর্ষ বাঁধে।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে ত্রাণ প্রবেশ নিয়ে সংঘর্ষের জেরে ২৮৫ জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছে ৩৭ জন। ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী এসব লোকের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে।

সূত্র: সিএনএন, বিবিসি

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ