মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

সুলতান মনসুরকে দল থেকে বহিস্কার, সদস্যপদ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের দলগত সিদ্ধান্ত না মেনে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়ায় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। এছাড়াও তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বৃহস্পতিবার বিকালে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় নেয়া হয় বলে জানা যায়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

তিনি জানান, দলীয় শৃংখলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হল। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হল।

আজ বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জাতীয় ঐক্যফ্রন্টের  ব্যানারে ধানের শীষ প্রতীকে তিনি মৌলভীবাজার ২ থেকে নির্বাচিত হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ