মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

‘কওমি মাদরাসার শিক্ষার্থীরা সরকারি চাকরি পাচ্ছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির (বিইউআইপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা সরকারি চাকরি পাচ্ছেন।

আওয়ামী লীগ সরকার সনদের স্বীকৃতি দেয়ার পর কওমি মাদ্রাসার কমপক্ষে ১ হাজার ১০ জন শিক্ষার্থীকে সরকারি চাকরি দিয়েছে। সেই সাথে আমরা স্বীকৃতির বিষয়ে সংসদে আইনও পাস করেছি।

আজ (৮ মার্চ) শুক্রবার বিইউআইপি সমাবেশে এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার সনদের স্বীকৃতি দেয়ার পর কওমি মাদরাসার কমপক্ষে ১ হাজার ১০ জন শিক্ষার্থীকে সরকারি চাকরি দিয়েছে। সেই সাথে আমরা স্বীকৃতির বিষয়ে সংসদে আইনও পাস করেছি।

আমরা শুধু স্বীকৃতিই দেইনি, পাশাপাশি শিক্ষার্থীদের সরকারি চাকরি দিয়েছি। আমরা প্রায় ৭৩ হাজার মক্তব ভিত্তিক মাদরাসা প্রতিষ্ঠা করেছি। প্রতিটি মক্তবে একজন করে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে এবং তারা সরকারি বেতন পাচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, আমরা সরকারি অর্থায়নে প্রতিটি উপজেলায় মসজিদ নির্মাণের প্রকল্প শুরু করেছি। ইতিমধ্যে ২৫০টি মসজিদের জন্য দরপত্র সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ইমাম-মোয়াজ্জিন ট্রাস্ট গঠন করলেও পরের বিএনপি সরকার এ তহবিলে কোনো টাকা দেয়নি। শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে এ তহবিলে ১০ কোটি টাকা দেন। প্রধানমন্ত্রী আলেমদের দাবি পূরণ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউআইপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহা. ইসমাইল হোসেন, কবি মুহিব খান প্রমুখ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ