শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

‘অশালীন ও লাগামহীন বক্তব্যে জাতীয় সংসদকে অপবিত্র করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে নব গঠিত সরকারের মন্ত্রীরা-এমপিরা ইসলাম এবং আলেম ওলামাদের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য দিচ্ছে। পরের ভোটে বিজয়ী এমপি রাশেদ খান মেনন মন্ত্রিত্ব হারিয়ে বেসামাল কথা বার্তা বলা শুরু করছে।

কওমী মাদরাসা, হেফাজতে ইসলাম, আলেম-ওলামাদের বিরুদ্ধে অশালীন ও লাগামহীন বক্তব্য জাতীয় সংসদে পেশ করে সংসদ অপবিত্র করেছে। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪দলের মুখপাত্র নাসিমের বক্তব্যে এদেশের জনগণ হতাশ।

তিনি বলেন, কাদিয়ানীরা অমুসলিম এতে সংশয়ের কোনো অবকাশ নেই। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সা. এর মর্যাদা রক্ষায় এদেশের জনগণ জীবন দিতে প্রস্তুত। তিনি অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবী জানান। অন্যথায় পরবর্তী পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।

বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ শাখা আয়োজিত সংবর্ধনা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা হোসাইন হাবীবুর রহমানের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল আলমের পরিচালনায় শাখা সহ সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল বাকী আহবাব এর কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা ফুরক্বান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ যাকারিয়া। সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি দিলোয়ার হোসাইন, সহ প্রকাশনা সম্পাদক মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ ।

ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা মিজানুর রহমান ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ