বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ভাগ্যের জোরে বেঁচে ফেরা তামিম-মুশফিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর একটু হলেই বন্দুকধারীদের গুলির শিকার হতে যাচ্ছিলেন তারা। পৌঁছে গিয়েছিলেন হ্যাগলি পার্কের কাছে ক্রাইস্টচার্চ শহরের মসজিদটিতে। একেবারে ভাগ্যের জোরে বেঁচে গেলেন। তাদের শেষ পর্যন্ত নিরাপদে হোটেলে ফিরিয়ে আনা হয়েছে। তারা বাংলাদেশের ক্রিকেট টিমের সদস্য।

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের চলতি সিরিজ বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফিরে আসছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস সংবাদসংস্থা এএফপি-কে বলেন, ক্রিকেট টিমের বেশিরভাগ সদস্যকে বাসে করে ওই মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল। তারা ঠিক যে সময়ে মসজিদে ঢুকতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে গোলাগুলি চলতে শুরু করে। “তারা নিরাপদেই আছেন। তবে খুব ভয় পেয়ে গেছেন। আমরা তাদের হোটেলেই থাকতে বলেছি।”

বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল তার টুইট বার্তায় ‘ভয়ংকর অভিজ্ঞতা’র কথা বলেছেন। বলেছেন ‘সক্রিয় বন্দুকধারীদের’ কথাও।

“সক্রিয় বন্দুকবাজদের হাত থেকে গোটা টিম বেঁচে গেছে। ভয়ংকর অভিজ্ঞতা। অনুগ্রহ করে আমাদের জন্য প্রার্থনা করুন” – টুইট বার্তায় লিখেছেন তামিম।

হ্যাগলি ওভালে ১৬ মার্চ শনিবার থেকে যে টেস্ট শুরু হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশ, দু’ দেশেরই ক্রিকেট সংস্থা জানিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা হোটেলে নিরাপদে আছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ