শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

শহীদদের সম্মানে খেলার মাঠে তুর্কি ফুটবলারদের তাকবির ধ্বনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শোকাহত গোটা বিশ্ব। শুক্রবার দুটি মসজিদে হামলায় ৪৯ জন মুসলমান শহীদ হওয়ার ঘটনাটি নাড়া দিয়েছে সব মুসলিমকে।

তুরস্কের সুপার লিগের ফুটবলাররাও তাকবির ধ্বনি দিয়ে সম্মান জানালেন নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করা মুসলিমদের। ফুটবল ম্যাচ শুরুর আগে দর্শকদের সঙ্গে তাকবির ধ্বনি দিয়েছেন ফুটবলাররা।

ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। এ সময় গ্যালারি থেকে ভেসে আসতে থাকে, ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাহ, ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবার’

গ্যালারি ভর্তি দর্শকরা দাঁড়িয়ে তাকবির দেয়ার সময় তুরস্কের সুপার লিগের দুই দল ফেনারেবাচে ও সিভাসপোরের ফুটবলারদেরও তাকবির দিতে দেখা যায়।

এদিকে, নিহতদের প্রতি সমবেদনা জানাতে এরদোগানের পক্ষ থেকে ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু নিউজিল্যান্ডের পথে রয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ