শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: নূরুল হুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, সুষ্ঠু তদন্ত করে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

সিইসি জানান, ঘটনা তদন্তে পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে নির্বাচন কমিশন।

নির্বাচনে কোন অনিয়ম হলে হত্যাকাণ্ড দিয়ে তার বিচার হয় না বলেও এসময় মন্তব্য করেন সিইসি।

এসময় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ডিআইজি উপস্থিত ছিলেন।

এদিকে, রাঙ্গামাটির বাঘাইছড়িতে গতকালের হামলায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

তিনি জানান, সকাল থেকেই শুরু হয়েছে এ অভিযান। যে জায়গায় পলাতকদের অবস্থান হতে পারে আমরা সেসব জায়গায় তল্লাশি চালাচ্ছি।  আমরা কাউকে সামান্যতম ছাড় দেব না।

এদিকে এ ঘটনায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন ১০ জনের মধ্যে তিনজনের অস্ত্রোপচার শেষ হয়েছে এবং বাকিরা আশঙ্কামুক্ত বলে জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ