মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

শহীদদের লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ কতৃপক্ষ গত শুক্রবারের দেশটির ‍দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদদের লাশ প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করেছে।

ভয়েস অফ আমেরিকার বরাতে জানা যায়, শহীদদের সবার লাশ পরীক্ষার পর কেবল ১২ জনকেই সঠিকভাবে সনাক্ত করা গেছে। ৬ জনের মরদেহ ইতোমধ্যেই আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, হস্তান্তরণ প্রক্রিয়া সহজ মনে হলেও তা যথা সম্ভব কঠিন। বিশেষ করে বর্তমান ঘটনার পরিস্থিতির বাস্তবতার নিরিখে। নিহতদের পরিচয়ের প্রাথমিক একটা তালিকা আত্মীয়-স্বজনের কাছে তুলে ধরা হয়েছে।

জানা যায়, ৬০ জন স্বেচ্ছাসেবী পৌঁছেছেন অস্ট্রেলিয়া থেকে। তারাই অন্যদের সঙ্গে মিলে গোসল, কাফন, দাফনসহ মরদেহ কবরস্থ করার প্রক্রিয়া সম্পন্ন করছেন।

মঙ্গলবার সংসদে, ভাবাবেগ আপ্লুত ভাষণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অর্ডান সংশ্লিষ্ট বন্দুকধারী সন্ত্রাসীর কথা উল্লেখে করে বলেন, সে একজন সন্ত্রাসী এবং উগ্রপন্থী।

তিনি সন্ত্রসীর প্রতি ঘৃণা প্রকাশ করে বলেন, আমি তার নামটাও মুখে আনতে চাই না। আমি বিনয় সাথে অনুরোধ জানাচ্ছি যারা হারিয়ে গেলেন তাদের স্বরণ করুন। যে এ ঘৃণ্য কর্মকাণ্ড ঘটিয়েছে তাকে নয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ