সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

চীনে আগুন নেভাতে গিয়ে ২৬ দমকলকর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের সিচুয়ান প্রদেশের পাহাড়ে একটি বনের আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ২৬ দমকলকর্মী নিহত হয়েছে। আজ সোমবার চীনা সরকার এমনটাই জানিয়েছে ।

তবে এর আগে এর আগে পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ২৪ জন মারা গেছে বলে জানিয়েছিলো।

জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয়ের তথ্য মতে, রোববার ৩ হাজার ৮০০ মিটার (১২,৫০০ ফুট) উচ্চতায় একটি অসমতল এলাকায় আগুন নেভানোর চেষ্টা করে দমকলকর্মীরা। হঠাৎ বাতাসের গতি পরিবর্তন হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযান চলছে।

তবে এ ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে তার সংখ্যা জানানো হয়নি।

শনিবারে লাগা আগুন নেভাতে ৬৮৯ জন দমকলকর্মী কাজ করে, তবে রবিবার ৩০ জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসা কর্মীদের বহনকারী দুটি হেলিকপ্টার প্রেরণ করা হয়েছে এবং নিখোঁজ দুজন দমকলকর্মীকে পাওয়া গেছে। বাকিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহে চীন বনের অগ্নিকাণ্ড সমস্যায় ভুগছে। গত মাসে শিল্প এলাকায় কয়েকটি বিস্ফোরণে অন্তত ৮৫ জন নিহত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ