রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

গোলান মালভূমি ইস্যুতে ট্রাম্পের লক্ষ্য পূরণ হবে না: কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের সংসদ স্পিকার আহমাদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্পের এ ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ বিভিন্ন প্রস্তাবের পরিপন্থী।

কাতারের বার্তা সংস্থা কিউএনএ আজ বুধবার (৩ এপ্রিল) এ খবর দিয়েছে।

কাতারের সংসদ স্পিকার আরো বলেন, আমেরিকা ইসরায়েলের স্বার্থে এ পদক্ষেপ নিয়েছে। তবে তা সফল হবে না। গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড তা অস্বীকার করা যাবে না। ট্রাম্পের পদক্ষেপ এই বাস্তবতাকে পাল্টে দিতে পারবে না।

এর আগে কাতার সরকার এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড। আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলকে ওই ভূখণ্ড থেকে সরে যেতে হবে।

-এএ