বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ইউটিউবে এক মিলিয়ন ভিউ ছাড়ালো 'মুহাম্মাদুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান: কতটা মনের গহিনে তুমি করে নিয়েছ ঠাঁই/কতটা মনের আবেশে তোমারি গান গেয়ে যাই/তুমি আমার আলোক মালা, তুমি তো সাধনা/ মুহাম্মাদুন মুহাম্মাদুন মুহাম্মাদন নাবিয়্যুনা...।

কথাগুলো 'মুহাম্মাদুন' নাশীদের। কলরবের জনপ্রিয় শিল্পী ও গীতিকার আহমাদ আব্দুল্লাহ'র কথা ও সুর করা নাশীদটিতে কন্ঠ দিয়েছেন কলরব শিল্পী আরিফ আরিয়ান।

নাশীদটির ভিডিও ধারন করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে। ভিডিও ধারন করেছেন এইচ আল বান্নাহ।

মুহাম্মাদুন নাশীদটি ইউটিউব চ্যানেল হলি টিউনে গত ১৩ আগস্টে প্রকাশ করা হয়েছিল। মাত্র পাঁচ মাসের ব্যবধানে ১০ লক্ষ শ্রোতার ভালোবাসা পেয়েছে এই নাশীদ।

নাশীদের ব্যাপারে কণ্ঠশিল্পী আরিফ আরিয়ান জানান, মুহাম্মাদুন নাশীদটি আমার প্রথম গাওয়া নাশীদ। আমি যখন এটি গেয়েছিলাম তখন স্বাভাবিকভাবেই গেয়েছিলাম। নাশীদটি এভাবে দর্শক শ্রোতা গ্রহণ করবে এটা আমার কল্পনাতীত ছিল। আমি এই নাশীদটিতে কণ্ঠ দেয়ার পর আমার সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার আগ্রহটা আরও বেড়ে গেছে। আমি সত্যি অনেক আনন্দিত হয়েছি অল্প সময়ে শ্রোতাদের কল্পনাতীত ভালোবাসা পেয়ে।

নাশীদের ব্যাপারে হলি টিউনের কমেন্টবক্সে মতামত জানিয়েছেন প্রায় দুই হাজার দর্শক শ্রোতা। তাদের অধিকাংশই শিল্পীর এই নাশীদটিকে তাদের পছন্দের এবং সব চেয়ে ভালোলাগার নাশীদ বলে মন্তব্য করেছেন।

শিল্পী নিজেও তাদের প্রেরণা পেয়ে সাংস্কৃতিক অঙ্গনে নিজের দায়িত্ববোধের প্রতি আরও সোচ্চার হয়েছেন। এবং শ্রোতাদেরকে সামনে আরও ভালো কিছু নাশীদ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ