রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি, ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তে দু’দেশের উত্তেজনার মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ভারতের সাত সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এ সময় তাদের গুলিতে আরও ১৯ সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

তবে ভারতের পক্ষ থেকে এক সেনা অফিসার ও দুই বেসামরিক লোক নিহতের কথা বলা হয়েছে। সেইসঙ্গে সাত সেনা নিহত সংক্রান্ত পাকিস্তানের দাবি নাকচ করেছে ভারত।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে পাকিস্তানে গুলিবষর্ণ করলে এর পাল্টা জবাব হিসেবে ভারতীয় কয়েকটি নিরাপত্তাচৌকিও ধ্বংস করে পাকিস্তান।

এতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জনবহুল এলাকা খুইরাতে নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালালে ১৮ বছর বয়সী এক পাকিস্তানি তরুণ নিহত হয়। এছাড়া তিনজন নারী গুরুতর জখম হয়।

এদিকে মঙ্গলবার সকালে ভারতীয় বাহিনী অনর্থক গুলি চালিয়ে রাওয়ালকোট এলাকায় গুলি চালায়। এতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়। নিহত তিন সেনা হলেন, মুহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ এবং শহিদ মানসাব।

পাকিস্তানি সেনাবাহিনীর আইএসপিআর দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী গত ৪৮-৭২ ঘণ্টা যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে। পাকিস্তান এর যুগোপযোগী জবাব দিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ