রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর বিরুদ্ধে ৫০ হত্যা অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ দেবে পুলিশ। এছাড়া ৩৯ জনকে হত্যাচেষ্টারও অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে।

স্থানীয় সময় শুক্রবার শুনানির জন্য ব্রেন্টনকে আদালাতে হাজির করা হবে। সেখানে পুলিশ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেবে। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আনা যায় কিনা তা বিবেচনা করছে পুলিশ।

২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে এর আগে একটি হত্যার অভিযোগ আনা হয়েছিল।

গত ১৫ মার্চ শুক্রবার উগ্রবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টরেন্টের সন্ত্রাসী হামলায় রক্তবন্যায় ভাসে শান্তির দেশ নিউজিল্যান্ড। দেশটির অন্যতম নগরী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ উগ্রপন্থি ব্রেন্টন নির্বিচারে গুলি চালায়। এতে শাহাদাত বরণ করেন ৫০ জন। নিহতের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন।

সূত্র: রয়টার্স

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ