শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

জলাধার দখল হওয়ায় অগ্নি নির্বাপনে সমস্যা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতার পালাবদলে জলাধার দখল হয়ে যাওয়ার কারণে অগ্নি নির্বাপনে সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে স্থাপনাই নির্মাণ করা হোক জলাধার যেন সংরক্ষিত থাকে।

আজ শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন প্রধানমমন্ত্রী।

উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় অযথা ভিড় না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনসহ কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস, খুন আর দুর্নীতি কারণেই তাদের বিরুদ্ধে মামলা চলছে।

জ্বলছে এফআর টাওয়ারে, নিচে উৎসুক হাজারো জনতা। ব্যাপক প্রাণহানির এ অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় ছিল শোকের আবহ। দলীয় প্রধান সূচনা বক্তব্যে উৎসাহী মানুষের ভিড়ের কারণে অগ্নি নির্বাপনে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

ভবনে নির্মাণে নিয়ম মানা, জরুরি বহির্গমন পথসহ নানা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকারপ্রধান। আর যাতে কোনো জলাধার নষ্ট না হ্য় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি, আওয়ামী লীগের সরকারগঠনসহ রাজনৈতিক ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নেই উল্লেখ করেন তিনি।

কার্যনির্বাহী সংসদের সভায় মুজিব নগর দিবস উদযাপন, উপজেলা নির্বাচন ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনসহ দলীয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ