শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নুসরাতের লাশ নিয়ে বাড়ির পথে স্বজনেরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে ময়নাতদন্ত শেষে নুসরাতের মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা। সঙ্গে নুসরাতের মা-বাবা ও ভাইয়েরা রয়েছেন।

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, নুসরাতের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। ময়নাতদন্তে প্রাথমিকভাবে জানা গেছে ডিপ বার্ন হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে পেতে কয়েকদিন সময় লাগবে। আমরা এখন লাশবাহী গাড়িতে করে নুসরাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এদিকে নিহত নুসরাতের চাচাতো ভাই মুহাম্মদ উল্লাহ ফরহাদ বলেন, নুসরাতের মরদেহ বাড়িতে আনার পর বাদ আসর সোনাগাজী মো. সাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দাদির কবরের পাশেই হবে তার শেষ শয্যা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ