রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

লিবিয়ায় যুদ্ধপরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপদ আশ্রয়ে ৩০০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ায় গৃহযুদ্ধ পরিস্থিতির চরম অবনতি ঘটায় গত চারদিনে প্রায় ৩০০ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ কাজে লিবিয়ার রেড ক্রিসেন্ট এবং নিয়োগকর্তারা সহযোগিতা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

এদিকে, ত্রিপলির আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাহায্য পাওয়ার জন্য লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির আশপাশে অন্তত চার হাজার বাংলাদেশি রয়েছেন। আর সব মিলিয়ে উত্তর আফ্রিকার দেশটিতে প্রায় ২৫ হাজার বাংলাদেশি অবস্থান করছেন।

গত ৪ এপ্রিল থেকে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারকে হটিয়ে ত্রিপোলি দখলের অভিযানে নেমেছেন সেনাপ্রধান জেনারেল খলিফা হাফতার। গৃহযুদ্ধের কারণে এ পর্যন্ত প্রায় ১৬০ জন নিহত এবং এক হাজারেরও বেশি লোক আহত হয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ