মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

যে ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। টুইটার, ফেসবুক, ইন্সটাগ্রাম থেকে শুরু করে প্রায় সব সামাজিক যোগাযোগ ছবিটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে হিন্দি গানের সঙ্গে ‘অশ্লীল’ নাচের দৃশ্য। এক তরুণী হিন্দি গানের তালে তালে শহীদ মিনারের বেদীতে অশ্লীল ভঙ্গিতে নৃত্য পরিবেশন করছেন। এ সময় উপস্থিত দর্শকরা করতালি ও শিস বাজাচ্ছেন। তারাও ওই তরুণীর সঙ্গে নাচে মেতে ওঠেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে গত বৃহস্পতিবার রাতে ‘মেয়র নাইট’ নামের একটি অনুষ্ঠানে এ নৃত্য পরিবশেন করা হয়।

জানা গেছে, বৈশাখী উৎসবের অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র নাইটের আয়োজন করেন পৌর মেয়র বিপুল হাওলাদার। ওই অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী অশ্লীল নৃত্য পরিবেশন করেন।

এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ ও সহকারী পরিচালক সি. পি. পি. মো. আসাদুজ্জামান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর রহমান জানান, তিন সদস্যের কমিটি আগামী মঙ্গলবার তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেবে। তারপর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর মেয়র বিপুল হালদার বলেন, ‘ছোট্ট একটি মেয়ে একটি বাংলা ক্লাসিক্যাল গানের সঙ্গে নাচ করার পরে দর্শকদের অনুরোধে আরও একটি গানে নাচ করে। গানটি হিন্দি হওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে এ জন্য উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি। তবে একটি পক্ষ এই বিষয়টিকে রং মাখিয়ে ভিন্নভাবে উপস্থাপন করছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ