রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতদের প্রতি রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার দুপুরের দিকে এক শোকবার্তায় বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি।

রোববার সকালে শ্রীলঙ্কায় খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কয়েকটি গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ শতাধিক মানুষ।

এরই মধ্যে ৩০০ জনকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পুলিশ বলছে, রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে রাজধানী কলম্বো ও আশেপাশের এলাকায় ছয়টি বোমা বিস্ফোরণ চালানো হয়েছে। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল কোচিকারে, কাটুয়াপিটিয়া, বাত্তিকালোয়া চার্চ। এ ছাড়া শহরের সাংগ্রিলা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও জোরালো বিস্ফোরণ ঘটানো হয়।আহতদের মধ্যে অধিকাংশই বিদেশি পর্যটক বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ