রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার দেয়াল লিখনে ইসলাম অবমাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল ২১ এপ্রিল স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে যুক্তরাজ্যের প্রিস্টনের একটি মসজিদের বাইরে ইসলামকে অবমাননা করে দেয়াল লিখনের ঘটনা ঘটেছে। এর আগে গত ২০ এপ্রিলও এমন ঘটনা ঘটেছিলো।

সেসময় দেয়াল লিখনটি মুঁছে ফেলা হয়।এরপর আবারো এমন ঘটনা ঘটলো। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রিস্টন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা গ্যারি ক্রো বলেন, 'মাত্র কয়েক দিনের ব্যবধানে বর্ণবাদী দেয়াল লিখনের পৃথক দুটি ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সম্প্রদায় উদ্বিগ্ন। আমি স্থানীয় ধর্মপ্রাণ মানুষকে আশ্বস্ত করতে চাই, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গ্যারি বলেন, 'এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য এবং একেবারেই অগ্রহণযোগ্য। এই ধরনের আচরণ সহ্য করা হবে না।' তিনি বলেন, 'আমরা যত দ্রুত সম্ভব দেয়াল লিখন মুঁছে ফেলতে কাজ করছি।'

গ্যারি আরো বলেন, 'পুলিশ এলাকায় উপস্থিত থেকে তদন্ত কাজ চালিয়ে যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে ফরেনসিক ও সিসিটিভি'র ফুটেজ পরীক্ষা করে।' এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দ্রুত পুলিশকে জানানো জন্য অনুরোধ করেন তিনি। সূত্র: ল্যানস

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ